সুপ্রিম কোর্ট এলাকায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। শুক্রবার (১২ জুন) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কিছু দুষ্কৃতিকারী অ্যাটর্নি […]
রাজধানীর মিরপুরের পল্লবী ও দারুসসালাম থানাধীন এলাকায় এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ ৫ ও ৯ বছরের দুই শিশু। পল্লবীর শিশু রামিসার মর্মান্তিক ঘটনার দিন ছয়েক আগে রামিসাদের বাসার ৩ গলি পিছনের একটি বাসা থেকে গায়েব হয়ে যায় ৫ বছরের ইব্রাহিম। এর ঠিক ৪ দিন আগে খেলতে বের হয়ে আর বাসায় ফেরেনি ৯ বছরের আলী […]
মৌলভীবাজারে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ জুন) রাতে তাকে গেফতার করে পুলিশ। গ্রেফতার মো. সাজু আহমেদ শোভন রংপুরের কোতোয়ালি থানার পশ্চিম বাবু খাঁ এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গত শুক্রবার (৫ জুন) রাতে বড়লেখা থানাধীন নিউ সমনবাগ চা বাগানের […]
মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক হাইকোর্টে পৌঁছেছে। সুপ্রিম কোর্ট প্রশাসন–সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সোমবার (৮ জুন) ছাপাখানা থেকে পেপারবুক হাইকোর্টে পৌঁছেছে। এখন শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করবেন প্রধান বিচারপতি। গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় প্রথমে […]
হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের এই মারামারিতে অন্তত ২০ জন আহত হয়েছেন। হবিগঞ্জের কাশিপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের বুধবার (৩ জুন) বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ […]
ঝিনাইদহের শৈলকূপায় পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে ইউপি সদস্য কফিল মেম্বার ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। […]
রাজধানীর উত্তরা এলাকায় আবুল কাশেম নামের এক গার্মেন্টস ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে আড়াই মাসের ব্যবধানে ওই বাসা লক্ষ্য করে দুইবার গুলি চালানো হলো। পুলিশ জানায়, উত্তরা ৭ নম্বর সেক্টরে এ কে এস গ্রুপের মালিক আবুল কাশেমের বাড়ির প্রধান ফটকে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে তিনটি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। উত্তরা পশ্চিম […]
শিশু রামিসার সঙ্গে ঘটে যাওয়া নৃশংসতায় স্তব্ধ গোটা দেশ। পৈশাচিক এই ঘটনার সাক্ষী হয়ে থাকা পল্লবীর ৭ নম্বর রোডের বাসায় গণমাধ্যমকর্মীদের আনাগোনা লেগে আছে। সামনের রাস্তায় এখানে ওখানে জটলা। যাওয়া-আসার সময় পথচারীরাও একটু দাঁড়াচ্ছেন। বাসার মূল ফটকের কলাপসিবল গেট অল্প করে খোলা, একজন মানুষ ঢোকা যায়। বাইরের ভিড় ঠেলে ভেতরে ঢুকলেই অদ্ভুত স্তব্ধতা! রামিসার শোক […]
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রামিসার হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার ভেতরে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় যে প্রধান আসামি তার নাম সম্ভবত সোহেল খান। স্ত্রীসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। ১৬৪ ধারায় স্টেটমেন্ট দিয়েছেন। আমরা এটুকু অ্যাসিওরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভেতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে।’ বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে […]
