বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ ঘিরে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (৬ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচন এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার […]
মেট্রোপ্রেমী ও নৈশযাত্রীদের জন্য সুখবর। যাত্রীদের যাতায়াতের সুবিধা ও চাহিদার কথা বিবেচনা করে রাতে উভয় দিকে মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল রোববার (৭ জুন) থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাতে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে সবশেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত সাড়ে ১০টায়, যা বর্তমানে […]
ধর্মীয়রীতিতে সাত পাঁকে বাঁধা পরার পর এবার আইনি বিয়ে সারলেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার ও তার স্বামী দেবমাল্য চক্রবর্তী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে মুহূর্তের একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন নায়িকা। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের গত ২৪ জানুয়ারি পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন মধুমিতা-দেবমাল্য। বিয়ের পর সংসারের […]
হামের উপসর্গে একদিনে (গত ২৪ ঘণ্টায়) দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২ শিশু। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯১৫ শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৭৯১ জনে। […]
প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সরকার। দেশের জরুরি রোগী পরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং আমদানিনির্ভরতা কমাতে এবার দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত (ইলেকট্রিক) অ্যাম্বুলেন্স তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। […]
ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এতে মানুষের সব বিষয়ের সুষ্ঠু সমাধান রয়েছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী কারো সঙ্গে দেখা-সাক্ষাত করতে গেলে একে-অপরকে সালাম দিয়ে থাকেন। কেউ কেউ বিদায়বেলায় আল্লাহ হাফেজও বলেন। হাদিস শরিফে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যতক্ষণ ঈমান আনবে না, ততক্ষণ বেহেশতে প্রবেশ করতে পারবে না। আর যতক্ষণ তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে […]
ঈদুল আজহার টানা ছুটি শেষ হলেও দেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে কমেনি পর্যটকদের ভিড়। এখনও প্রতিদিন ভিড় করছেন হাজারো ভ্রমণপিপাসু। পর্যটকের আগমনে শুধু সমুদ্রসৈকতই নয়, চাঙা হয়ে উঠেছে পুরো পর্যটন অর্থনীতি। ব্যবসায়ীদের মতে, প্রত্যাশার চেয়েও ভালো গেছে এবারের ঈদ মৌসুম। আর চেম্বার অব কমার্সের হিসাবে, এ সময়ে পর্যটন খাতে প্রায় ৭০০ কোটি টাকার লেনদেন হয়েছে। ঈদের […]
