গাছ লাগিয়ে সবুজায়নের প্রতিশ্রুতিতে গত বছরের জুনে, রাজউকের কাছ থেকে জায়গা ব্যবহারের অনুমতি নেয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ। শর্ত ছিল বনায়ন ছাড়া বাণিজ্যিক কোনো কর্মকাণ্ডে জমি ব্যবহার করা যাবে না। পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১ নম্বর সেক্টরের ইছাপুরা সেতুর উত্তর-দক্ষিণে খালের দুই পাড়ের প্রায় ৩০০ মিটার জায়গা বরাদ্দ দেয়া হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনকে। অথচ নিয়মনীতির তোয়াক্কা না করে সবুজায়ন প্রকল্পটিকে বাণিজ্যিক রূপ দেয়া হয়।